×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১৩৬ বার পঠিত

মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ

৬৪ জেলায় একযোগে পুলিশ সুপার (এসপি) নিয়োগে স্বচ্ছতার ঘাটতি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পূর্বঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নওগাঁ শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“৬৪ জেলায় এসপি নিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনাস্থা” শীর্ষক ব্যানার টানিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতারা অভিযোগ করেন, সরকারের প্রতিশ্রুত স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাস্তবে অনুসরণ করা হয়নি। বরং দলীয় প্রভাব, ব্যক্তিগত পছন্দ ও রাজনৈতিক চাপের কারণে এসপি নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা বলেন, ঘোষিত নীতিমালা উপেক্ষা করে গোপনে নিয়োগ সম্পন্ন করায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সমাবেশে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে প্রেরণের জন্য একটি স্মারকলিপি তুলে ধরা হয় এবং পরে জেলা প্রশাসকের মাধ্যমে তা পৌঁছে দেওয়ার জন্য জমা দেওয়া হয়। স্মারকলিপিতে চার দফা সরকারি প্রতিশ্রুতি—নীতিমালা মেনে নিয়োগ, যোগ্যতা-অভিজ্ঞতার ভিত্তিতে নির্বাচন, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন এবং স্বচ্ছ নিয়োগ—মানা হয়নি বলে অভিযোগ করা হয়।

সংগঠনটি তিন দফা দাবি উপস্থাপন করে—
১. ৬৪ জেলার এসপি নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে পুনর্মূল্যায়ন,
২. যোগ্যতা, অভিজ্ঞতা ও নিরপেক্ষতার ভিত্তিতে পুনঃনিয়োগ নিশ্চিত করা,
৩. ভবিষ্যৎ প্রশাসনিক নিয়োগে রাজনৈতিক প্রভাব বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নেতাকর্মী ও সাধারণ অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড-ব্যানার হাতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়—দ্রুত সময়ে এসপি নিয়োগ বিষয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত না এলে সারাদেশে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat