×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ৯৮ বার পঠিত

মোঃ সাইদুল ইসলাম হেলাল 
স্টাফ রিপোর্টার 

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ পৃথক পৃথক মোট তিনটা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এবং আট জন ব্যক্তিকে মাদকসহ গ্রেফতার করেন। 
 
প্রথম অভিযানে নওগাঁ জেলার মান্দা থানাধীন কবুল পুর গ্রামে জনৈক  এমদাদের বাড়ির সামনে হতে  রাত. ০৯.৩০ ঘটিকায়  ০১ (এক) কেজি  ০৫ (পাচ) শত গ্রাম গাজা উদ্ধার  সহ   মাদক কারবারি  সুজন (৪০) পিতা মৃ: তাহের সাং চক সাদাসিব থানা নিয়ামত পুর জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়।  
দ্বিতীয়  অভিযানে রাত ১০.১০ ঘটিকায় নওগাঁ পৌর এলাকার শাফিন ফিলিং স্টেশনের সামনে থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার সহ আসামি  ফয়সাল (২৭) পিতা আ: মালেক সাং পার নওগাঁ হাজি পাড়া থানা জেলা নওগাঁ ও তার সহযোগী  তরিকুল  (৩৬) পিতা মৃত আছির সাং ভগবানপুর থানা বদলগাছি জেলা নওগাঁ দের গ্রেফতার করা হয়। 

৩য় ও শেষ অভিযানে রাত ১০.৪০ ঘটিকায় নওগাঁ পৌর এলাকার ঢাকা বাস ষ্ট্যান্ডের পাশে  হোটেল অবকাশের ৪০৬ নং কক্ষ থেকে ৬০ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার  সহ  আবু সাইদ (৩১) পিতা শাহদত হোসেন সাং শিংবাচা থানা জেলা নওগাঁ, সোহেল (৩২) পিতা শরিফুল মন্ডল সাং সরিসপুর থানা জেলা নওগাঁ, প্রকাশ রাজ বংশী (৩২) পিতা বিজয় রাজ বংশি সাং পাতিলা পাড়া থানা সাটুরিয়া জেলা মানিকগঞ্জ । (বর্তমানে নওগাঁ শহরের কালিতলা এলাকার  রত্না খানের ভাড়াটিয়া জাকির (৩২) পিতা  আ: রাজ্জাক সাং নিয়ামতপুর( বালাহার) থানা নিয়ামত পুর জেলা নওগাঁ, রিপন (৩২) পিতা হারুন অর রশিদ সাং চক প্রসাদ, থানা জেলা নওগাঁ হতে উদ্ধার করে গ্রেফতার করা হয়। প্রত্যেকটি উদ্ধারে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে  নিয়মিত মামলা হয়েছে। 
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম জানান আগামী দিনগুলিতে  নওগাঁ জেলায় মাদক বিরোধী কার্যক্রম আরো জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat