×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-১২-২২
  • ১৯৭ বার পঠিত
আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মিথ্যা চুরির অপবাদ সহ্য না করতে পেরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর মধ্য পাড়ায় আবুল কালাম (৩৫) নামের এক যুবক গাছের ঢালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২২শে ডিসেম্বর) সকালে তাঁর মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। 


জানা যায়, নিহত আবুল কালাম উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। বর্তমানে উপজেলার বিটঘর মধ্য পাড়া মৃত রূপ মোল্লা বাড়িতে ভাড়া থাকতেন। তার ২ ছেলে ১ মেয়ে রয়েছে। নিহত কালাম বিটঘর অলি মিয়ার বাড়িতে কাজ করতে গেলে সেখানে তাঁর বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ ওঠে এবং তার হাত পা বেঁধে মারধর করে পরে ২৪ ঘন্টার মধ্যে মোবাইল ফেরত দেওয়ার জন্য আল্টিমেটাম দেন। চুরির এমন মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। 


এব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat