×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

জনি হোসেন,(নীলফামারী) রঙ ও পোড়া তেল ব্যবহার করায় নীলফামারীতে অভিযান চালিয়ে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে সততা নামে একটি বেকারি থেকে।

রবিবার দুপুরে (৭ডিসেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদরের কুন্দপুকুর ইউনিয়নের অবিনাশের মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম, সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর আবু তালেব উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, রঙ ও পোড়া তেল ব্যবহার করার প্রমাণ পাওয়া যায় বেকারিতে। আইন অনুযায়ী ওই বেকারিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

বলেন, বেকারি কর্তৃপক্ষ তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat