×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ১২৭ বার পঠিত
জি এম ফিরোজ উদ্দিন 
মণিরামপুর প্রতিনিধি

যশোরের মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব ভবনের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সম্রাট হোসেন।
প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু'র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইয়ারুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন বলেন, মণিরামপুরে যতদিন থাকবো প্রেসক্লাব উন্নয়নের পাশাপাশি সমগ্র উপজেলার সকল উন্নয়নমূলক কাজ নিরলস ভাবে করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম সম্পাদনা করার চেষ্টা করবো। এছাড়া তিনি সাংবাদিকদের নিকট বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দাবি জানিয়ে আরও বলেন,  মণিরামপুর পৌরসভার যানজট নিরসনসহ উপজেলার সাধারণ জনগণকে অন্যায় অত্যাচার থেকে ন্যায় বিচার নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করবো।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দাতা সদস্য মালয়েশিয়া প্রবাসী মোঃ আলী হোসেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক আলহাজ্ব নিছার উদ্দিন খান অযম, অধ্যাপক আব্বাস উদ্দিন, অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, শাহিনুর রহমান পান্না, সহযোগী অধ্যাপক বাবুল আকতার, প্রেসক্লাবের সহসভাপতি ইলিয়াস হোসেন, জি এম ফারুক আলম, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক,  হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন সোহান, সদস্য নূরুল হক, অধ্যাপক আলাউদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat