×
সদ্য প্রাপ্ত:
রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ১৭৭ বার পঠিত
এ.কে পলাশ, কুমিল্লা
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।


রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে  সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সেনাবাহিনী।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মোঃ নাইমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি (২১), ছোটরা ইদগা এলাকার সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার সাব্বির হোসেন (২১), মোহাম্মদ আলী (২৪), ঝাউতলার জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং উপজেলার সাদকপুর এলাকার আবুল খায়ের (৩৯), কালিয়াজুড়ি এলাকার রাকিব (২১) এবং নগরীর ধর্মসাগর পাড় এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের পুত্র অপু (৪২)।

সেনাবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের একটি দল কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ যুবককে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২টি নাইন এম এম পিস্তল, ২টি রিভলবার, ২টি রাশিয়ান পিস্তল, ৬ রাউন্ড বুলেট, ৫ ফুট দীর্ঘ একটি রাম দা, একটি বিদেশি তলোয়ার, একটি দেশি রাম দা, একটি চাকু এবং ৯ রাউন্ড শর্ট গানের বুলেট উদ্ধার করা হয় বলে বলে জানিয়েছে সেনাবাহিনী। পরে রবিবার দুপুরে  গ্রেপ্তারকৃতদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের রবিবার দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat