×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-১০-০৮
  • ১৭২ বার পঠিত
রুমি রহমান পরশুরাম, ফেনী ;

‎এবারের ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত পরশুরামের কৃতি সন্তান ডা: মাহফুজা সুলতানা মজুমদার মানুষের কল্যাণে স্বাস্থসেবায় কাজ করতে চান।

‎মাহফুজা সুলতানা মজুমদারের বাড়ি পরশুরাম পৌরসভার বাউরখুমা গ্রাম। তার বাবা জাহাঙ্গীর মজুমদার ফুলগাজীর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার স্ত্রী সাজেদা আছমা বানু বাউরখুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। মাহফুজা জাহাঙ্গীর ও সাজেদা আছমা বানু দম্পত্তির দ্বিতীয় মেয়ে।

‎মাহফুজা মজুমদার পরশুরাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে ২০১১ সালে এসএসসি, ২০১৩ সালে ঢাকার হামদর্দ পাবলিক কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে পাশ করেন। ২০১৮ সালে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ২০২৫ সালে অনুষ্ঠিত বিশেষ বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে  উত্তীর্ণ হন মাহফুজা।

‎এন্ডোক্রিনোলজি ও মেটাবলিজম বিশেষজ্ঞ ডাঃ মাহফুজা জানান, ২০১৯-২০ সালে ইন্টার্নি করার সময় প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছাকাছি গিয়েছি।মানুষের দুঃখ দুর্দশা দেখার সুযোগ হয়েছে। আমাদের দেশে অধিকাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। যেহেতু ডায়াবেটিস ও হরমোন বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, সেজন্য মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করতে পারব। তিনি জানান, নিজের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের সেবা করতে পারলে আরো বেশি ভালো লাগবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat