×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ১১৬ বার পঠিত
মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ 
গত ০৬-১২-২০২৫ খ্রি. বিকাল অনুমান ১৬:৩০ ঘটিকায় মামলার ভিকটিম-মনির মোল্লা (৫৫), পিতা-মৃত-আবুল হাসেম মোল্লা, মাতা-মৃত-ফজিলা খাতুন, সাং-পাড়াবর্তা, ডাকঘর- উলুখোলা, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর তার বাড়ির নিকটে থাকা জনৈক সেলিম মিয়ার চায়ের দোকানে চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। একই তারিখ সন্ধ্যা অনুমান ১৯:৩০ ঘটিকায় মামলার বাদী ভিকটিমের স্ত্রী জোসনা বেগম’সহ তার পরিবারের লোকজন সংবাদ পান যে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের অর্ন্তগত পূর্বাচল সিটির ২৪নং সেক্টরস্থ ফরেস্ট বিট অফিসের পূর্ব পাশে থাকা খেলার মাঠে ভিকটিম মনির মোল্লা (৫৫) কে, কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করে হত্যা করেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ভিকটিম মনির মোল্লার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান যে দুই পায়ে কাটা গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় মৃত দেহ ঘটনাস্থল মাঠে পড়ে রয়েছে। জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর সংবাদের ভিত্তিতে ইতোমধ্যে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর মর্গে প্রেরণ করেন। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ উক্ত ঘটনার সংবাদ পেয়ে একই তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকায় ঘটনাস্থলে পৌছায় এবং পুলিশ সুপার, গাজীপুর মহোদয়ের সার্বিক তত্ত¡াবধায়নে এবং নির্দেশনায় কৃষক ভিকটিম মনির মোল্লা (৫৫) এর হত্যা কান্ডের বিষয়ে ছায়া তদন্ত শুরু করেন। মামলার ভিকটিমের স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে কালীগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-০৭-১২-২০২৫খ্রি. ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। জনাব মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), গাজীপুর মহোদয়ের নেতৃত্বে ডিবি’র চৌকস টিমের সদস্য ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) মোঃ জামাল উদ্দিনকে নিয়ে মামলার মূল রহস্য উদঘাটনের নিমিত্তে মাঠে নামেন। তথ্য প্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে মামলার ঘটনার সাথে জড়িত মোঃ বেদন মৃধা (৫৫), পিতা-মৃত সমির উদ্দীন মৃধা, মাতা-মৃত শহিতুন নেছা, সাং- পাড়াবর্তা (টেকপাড়া), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুরকে নিজ বাড়ী হতে গত ০৮-১২-২০২৫ খ্রি. তারিখ দুপুর ১৪.৩০ ঘটিকায় গ্রেফতার করেন। উক্ত আসামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারেন যে অভিযুক্ত মোঃ বেদন মৃধার সাথে পূর্ব বিরোধের কারণে ভিকটিম মনির মোল্লা খুন হয়েছে। উক্ত ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা যাচাই পূর্বক জেলা গোয়েন্দা পুলিশ সহ থানা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ বেদন মৃধা (৫৫)’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী মোঃ বেদন মৃধা ঘটনার সাথে জড়িত আছে মর্মে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat