×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৯-১২
  • ২৮৫ বার পঠিত
শফিউল করিম সবুজ, চকরিয়া:

চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিরানুল হকের ছোট ভাই অহিদুল আলমের বিরুদ্ধে অসহায় পরিবারের প্রায় দশ লাখ টাকা আত্মসাৎতের অভিযোগ উঠেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়,গত ২০২১ সালে স্থানীয় অসহায় ১৫৩ পরিবার নিয়ে ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাহাড়ি এলাকার কালা চ্যান্দারমার ঘোনা সমবায় সমিতি নামের সমিতি প্রতিষ্ঠা করে।

বিভিন্ন এলাকা থেকে বন্যায় ক্ষতিগ্রস্তের শিকার হয়ে পাহাড়ি এলাকায় অবস্থান করে প্রায় ৩ শতাধিক পরিবার। 

দিনমজুর-কৃষকদের অসহায়ত্বের সুযোগে মোটা অংকের লাভ ও লোন দেয়ার প্রলোভন দেখিয়ে সমিতি গঠন করে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অসহায় মানুষ আসলে অহিদুল আলমকে ২-৩ লাখ টাকা দিয়ে এলাকায় অবস্থান করতে হয়। বনবিভাগের জায়গা হলেও অবৈধভাবে দখল করে প্রায় একশখানি রিজার্ভ ভূমি।

তার কুনজর থেকে রেহাই পায়নি মসজিদও। জরাজীর্ণভাবে পড়ে থাকা স্থানীয় মসজিদ সংস্কার করার নাম দিয়ে চাঁদা সংগ্রহ করে ৭০ হাজার টাকা গায়েব করে ফেলে। তাছাড়া এলাকায় বিদ্যুৎতের মিটার ও সংযোগ দিবে বলে গণহারে চাঁদা তুলে প্রতি পরিবার থেকে ২-৩হাজার করে প্রায় ৮ লাখ আত্মসাৎ করে। এমনকি কেউ মৃত্যু বরণ করলে কবরস্থ করতেও চাঁদা দিতে তাকে। সমিতির পাওনা টাকা চাইতে গেলে প্রাননাশের হুমকি দেন অহিদুল আলম এঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বুধবার সরকারি তিন দপ্তরে অভিযোগ দেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat