×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ২২৪ বার পঠিত
নিজের প্রথম একক অ্যালবামের ঘোষণা আগেই দিয়েছিলেন, এবার অ্যালবামের নাম জানালেন বিটিএস তারকা ভি। তাঁর এজেন্সি বিগহিট মিউজিক আজ মঙ্গলবার জানিয়েছে, লেওভার নামের অ্যালবামটি আগামী ৮ সেপ্টেম্বর প্রকাশিত হবে। এতে শিরোনাম সংগীত ‘স্লো ড্যান্সিং’সহ মোট পাঁচটি গান থাকবে।

কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাডরের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হবে। পয়লা আগস্ট অ্যালবামের ঘোষণা প্রকাশ্যে আসার পর ভি বলেছিলেন, ‘অ্যালবামে আমার গানের নিজস্ব ছাপ থাকবে। বিটিএসের ভির তুলনায় একক অ্যালবামের ভিকে আলাদা করতে পারবেন শ্রোতারা। আশা করছি, অ্যালবামটি নিয়ে বিটিএস আর্মিরা খুশি হবেন।’

একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ভি, জাংকুকরা। সাত সদস্যদের ব্যান্ডটির ছয় সদস্য ইতিমধ্যে একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন, শেষ সদস্য হিসেবে অ্যালবামের ঘোষণা দিলেন ভি।

অ্যাডরের প্রধান নির্বাহী কর্মকর্তা মিন হি জিন বলেন, ‘গত বছরের শেষ ভাগে অ্যালবামটি করার প্রস্তাবটি পেয়েছি। আমাদের ব্যস্ত সূচির কারণে কাজটি করতে পারব কি না, তা নিয়ে ইতস্তত বোধ করছিলাম। তবে তাঁর (ভি) গানের প্রতি আগ্রহ ও দারুণ কণ্ঠস্বর আমাকে মোহিত করেছে।’

এর আগে বিটিএসের সঙ্গে ‘স্টিগমা’ ও ‘ইনার চাইল্ড’ গানে ভিকে পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat