×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৪৭১ বার পঠিত
 বছর দেড়েকের বিরতির পর শিগগিরই সিনেমায় ফিরবেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি। এখন সেই প্রস্তুতিই নিচ্ছেন। সন্তান জন্মের পর ওজন বেড়ে গিয়েছিল। এখন ওজন ঝরিয়ে প্রায় আগের অবস্থায় ফিরেছেন তিনি। এ ব্যাপারে পরীমনি বলেন, ‘আমার লক্ষ্য এখন আর মাত্র চার কেজি। এখন ৫৬ কেজিতে আছি, টার্গেট ৫২ কেজি। একসময় ওজন ৫২ থেকে ৫৩ কেজির মধ্যেই ছিল। রাজ্যর জন্মের আগে ও পরে ওজন অনেক বেড়ে গিয়েছিল।’

এদিকে অল্প দিনের মধ্যেই সিনেমায় ফেরার ইঙ্গিত দিয়েছেন এই নায়িকা। জানা গেছে, কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের অনন্ত তিনটি ছবির ঘোষণা আসতে পারে। সেই ঘোষণা আসতে পারে আজ, পরীর সন্তান রাজ্যর প্রথম জন্মদিনের অনুষ্ঠানে।

বিষয়টি নিয়ে খোলসা করেননি পরীমনি, ‘কাজ তো করতেই হবে। কলকাতা–বাংলাদেশ মিলেই করব। বেশ কয়েক জায়গায় কথা হয়েছে। বলতে পারেন, মোটামুটি চূড়ান্ত। কিন্তু এখনই বলা যাবে না। কয়েকজন প্রযোজক তো রাজ্যর জন্মদিনেই ঘোষণা দিতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি এখনো। কারণ, এটি বাবুর প্রথম জন্মদিন। রাজ্যর প্রথম জন্মদিনের আনন্দকে ভাগাভাগি করতে চাচ্ছি না।’ তিনি মজার ছলে আরও বলেন, ‘বাবুর জন্মদিনে ঘোষণা না হলেও পরপরই ঘোষণা হবে। দাঁড়াও, সবার ভাত মারতে আসছি। হা হা হা...।’

আগামীকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রাজ্যর প্রথম জন্মদিনের অনুষ্ঠান। 

এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। রাজ্যর প্রথম জন্মদিনকে ঘিরে কোথাও দেখা যাচ্ছে না বাবা শরীফুল রাজকে। জানা গেছে, তিনি এখন ভারতে আছেন।

গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছেন। রাজ্যর জন্মদিনের প্রস্তুতির সব আয়োজন একাই সামলাচ্ছেন মা পরীমনি। এ ব্যাপারে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।

পরীমনি বলেন, ‘আজ আমি একা। রাজ্যর প্রথম জন্মদিন এটি। অনেক বড় আয়োজনের পরিকল্পনা ছিল। আমি একা একা সেটি পারলাম না। যতটুকুই করেছি, পুরো আয়োজনই আমার একহাতে করতে হয়েছে। আমি ক্লান্ত! বাবুর প্রথম জন্মদিনের অনুষ্ঠানটি আরও সুন্দর হতে পারত। মা–বাবার সঙ্গে রাজ্যর প্রথম জন্মদিনের ফ্রেমটা কত সুন্দর হতে পারত!’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat