×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-১২-১৫
  • ১৩১ বার পঠিত

রিপন মিয়া মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিনোদপুর ইউনিয়নের বি.কে. হাই স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণ কামনা করেন। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করা ও ভোট দেওয়ার আহ্বান জানান।

দোয়া মাহফিলে বিনোদপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat