×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৫
  • ২০০ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

  ত্রিপুরা পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে বিপুল পরিমান গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর ) সকালে পরিচালিত এই অভিযানে প্রায় ৭ হাজার গাঁজা গাছ কেটে সম্পূর্ণভাবে নষ্ট করা হয়। পুলিশ সূত্রে প্রকাশ, চলিত মরসুমে যাত্রাপুর থানা এলাকার মধ্যে এ পর্যন্ত মোট ১৫ দফায় গাঁজা বাগান ও নার্সারিতে অভিযান চালিয়েছে পুলিশ ও বিএসএফের জওয়ানরা। যাত্রাপুর থানা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে উপজাতি অধ্যুষিত জগতরামপুর এলাকার দক্ষিণ তৈছমা কলোনি সংলগ্ন জঙ্গলে অবৈধভাবে গাঁজা চাষ চলছিল। সেখানে প্রায় ৬ থেকে ৭টি পৃথক প্লটে গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয় বলে জানান থানার ওসি। এই অভিযানে পুলিশ ইন্সপেক্টর, সাব- ইন্সপেক্টর, কনস্টেবল এবং ১১ নম্বর টিএসআর বাহিনীর জওয়ানদের নিয়ে মোট ২০ জনের একটি দল অংশগ্রহন করে। যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধন জানিয়েছেন, মাদক নির্মূলের লক্ষ্যে ভবিষ্যতে ও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat