×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৫
  • ২১০ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ছেলেমেয়েদের ডেকে ঘরে উঁচু জায়গায় রাখা একটি লোহার ট্রাংকে সারিতে দাঁড়াতে বলেছিলেন বাবা। নাবালক তাই করেছিল। এরপর সন্তানদের সকলের গলায় দঁড়ি পরিয়ে অন্য প্রান্তে নিজের গলায় পরে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। শ্বাসরুদ্ধ হয়ে ৩ কন্যা মারা গিয়েছে। ২ পুত্রের অবস্থা আশংকাজনক। মৃত্যু হয়েছে বাবার ও। রবিবার (১৪ ডিসেম্বর ) রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের মুজফ্ফরপুরে। স্থানীয় সূত্রে প্রকাশ, রবিবার (১৪ ডিসেম্বর ) রাত সাড়ে ৮টায় নিজের বাড়িতে ছিলেন অমরনাথ রাম (৩৬) হঠাৎ তিনি ৫ ছেলেমেয়েদেরকে ডাকেন। বাবার কথায় ৩ কন্যা এবং ২ পুত্র আসে। তাদের সকলকে ট্র্যাংকের উপরে একটি সারিতে দাঁড় করিয়ে গলায় দঁড়ির ফাঁস পরিয়ে দেন অমরনাথ। সোমবার (১৫ ডিসেম্বর ) সকালে বাড়ি থেকে মোট ৪ জনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। ৪টি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর তাদের অনুমান, মানসিক হতাশা থেকে এই কাজ করেছিলেন অমরনাথ। পুলিশ জানিয়েছে, গত বছর অমরনাথের স্ত্রী মারা যান। স্থানীয়রা জানিয়েছেন, তারপর থেকে ওই যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন। আর্থিক সমস্যা ও ছিল। ৫ সন্তান লালন পালনের দায়িত্ব নিয়ে চিন্তিত ছিলেন। তবে এই ঘটনার নেপথ্য কারণ সঠিকভাবে জানা যায়নি। তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat