×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১৩২ বার পঠিত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলার দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত অসহায় জনগোষ্ঠীর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খানের প্রচেষ্টায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল— ইসিজি মেশিন, রক্তচাপ মাপার যন্ত্র, থার্মোমিটার, অক্সিজেন ফ্লো-মিটার, স্ট্রেচার, স্টেথোস্কোপ, ডায়াবেটিস মাপার যন্ত্র, ওজন মাপার মেশিন এবং জরুরি সহায়তা কিটসহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম।

রবিবার (৩০ নভেম্বর) সকালে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খান। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার পোদ্দার, মেডিকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, ডাঃ নারগিস আক্তারসহ ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক কর্মী ও মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খান বলেন,
“উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে এই স্বাস্থ্যসেবা উপকরণ প্রদান আমাদের জনসেবার ধারাবাহিকতার অংশ। এসব সরঞ্জাম যোগ হওয়ায় ভেদরগঞ্জের স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও মানসম্মত হবে। বিশেষ করে দুর্গম এলাকার সাধারণ মানুষ দ্রুত চিকিৎসাসেবা পাবে—এটাই আমাদের মূল উদ্দেশ্য।

স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও আমরা প্রয়োজনীয় সকল সহযোগিতা অব্যাহত রাখবো।”


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat