×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-১২-২০
  • ১৪২ বার পঠিত
মোঃ রিপন মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: 

‎নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ডাকাতি,  চাঁদাবাজি, ব্লাক মেইল ও বিস্ফোরণসহ একাধিক মামলার আসামি দূর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু ওরফে সুমনকে (৪০) গ্রেফতার করা হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা উপ পরিদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ সোনারগাঁ উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ নাজমুল হাসান টিপু ওরফে সুমন ঝালকাঠি জেলার ঝালকাঠি সরদের আশিয়ার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। গ্রেফতারের বিষয়টি রূপগঞ্জ থানা ওসি সবজেল হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান। 
‎সংবাদ সম্মেলনে ওসি সবজেল হোসেন বলেন, নাজমুল হাসান টিপু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে  সাংবাদিক ও রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্লাকমেইল করে  মোবাইল ফোনে  অর্থ দাবি করে আসছেন। তার অপপ্রচারে শিকার হওয়া সিনিয়র সাংবাদিক শহিদুল্লাহ গাজীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। সে বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে। গ্রেফতারকৃত আসামী নাজমুল হাসান টিপু ওরফে সুমনকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat