×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১২১ বার পঠিত
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

লালমোহনে কর্মরত সাংবাদিকদের সাথে নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষের মতবিনিময় সভা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামকে।

শনিবার (৬ ডিসেম্বর২৫ ইং) সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ওসি সিরাজুল ইসলাম লালমোহনে আইন-শৃঙ্খলা রক্ষা, সেবার মানোন্নয়ন ও মানবিক পুলিশিং এ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তিনি সবসময় সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছেন।

এসময় প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আগত সার্কেল এএসপি এবং বিদায়ী ওসিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ওসি সিরাজুল ইসলাম সকলের সহযোগিতায় লালমোহনে দায়িত্ব পালন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং নবনিযুক্ত সার্কেল এএসপি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জনগণের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat