×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ১২২ বার পঠিত
হাবিবুল ইসলাম 
আটপাড়া উপজেলা প্রতিনিধিঃ



আটপাড়ায় ধানের শীষের প্রচারণায় ৩নং নুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির কুতুব উদ্দিন নেতৃত্বে ছাত্রদল নেতার বাড়িতে হামলা এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
নেত্রকোনার আটপাড়া উপজেলায় ধানের শীষের প্রচারণাকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনায় এক পরিবারের ওপর হামলা, মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আটপাড়া থানাধীন ৩নং নুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর এলাকার বাসিন্দা মোঃ কফিল উদ্দিন হক তালুকদার (৫৮) তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সম্প্রতি ধানের শীষের প্রচারণাকে কেন্দ্র করে সেই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
অভিযোগে বলা হয়, গত ২০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে কফিল উদ্দিন হক তালুকদারসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে।
এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার সময় বাধা দিতে গেলে নারীসহ পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হন।
ভুক্তভোগীর অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা এ সময় প্রাণনাশের হুমকি দেয়, যার ফলে পরিবারটির সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ঘটনার পরপরই কফিল উদ্দিন হক তালুকদার ন্যায়বিচারের আশায় আটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে আটপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat