×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ১৬৮ বার পঠিত
মনির হোসেন 
স্টাফ রিপোর্টার 


নেত্রকোণায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি - বেসরকারি পর্যায়ে কার্যক্রম জোরদারকরণে অ্যাডভোকেসি
ডায়ালগ হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সদরের রাজেন্দ্রপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আয়োজনে এই ডায়লগ অনুষ্ঠিত হয়।
জেলা ব্র্যাকের সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ডায়লগে বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা শারমীন শাহজাদী, নারী প্রগতির ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, তামান্না মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফারহানা লিনু, ব্র্যাকের জেন্ডার মেইনস্ট্রিমিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সেলিনা বেগমসহ অন্যরা।
ডায়লগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিভিন্ন দিক ও তা প্রতিরোধসহ সেবা প্রদানের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়। সারভাইভারদের জন্য দ্রুত মানবিক সহায়তা নিশ্চিতে যৌথ উদ্যোগ নির্ধারণ করা হয়। ডায়লগে জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat