×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ৩৮৬ বার পঠিত
মহেশপুর উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত পৌরসভাধীন ইমামগণের সাথে মতবিনিময় সভা ও পৌর কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১০জুলাই) বিকেল ৩টায় উপজেলার ক্যাফে মদিনা সেমিনার হলে পবিত্র কুরআন তেলাওয়াত ও না'তে রাসুল সা. এর মাধমে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম বিন্নুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. আব্দুল আলীম মাযহারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতি নাজির আহমাদ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইমাম-খতিবগণ হচ্ছে দেশ-জাতির কর্ণধার, এলাকা ও সমাজের মুখপাত্র। জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়াই হলো ইমামগণের প্রধান কাজ।

বক্তারা আরও বলেন, প্রত্যেকটা মসজিদের ইমামগণের কর্তব্য হলো কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবা, বিপদে-আপদে একজন আরেকজনের পাশে দাঁড়ানো।

সভায় আলোচনা করেন- জমিদারপাড়া আজিজুল উলুম মাদরাসার মুহতামিম মাও. শেখ আসআদ, মাও. সারোয়ার হোসাইন, মহেশপুর কওমি মাদরাসা ওলামা পরিষদের সভাপতি মাও. আব্দুশ শুকুর, উপজেলা ইমাম পরিষদের উপদেষ্টা মাও. তাফাজ্জল হুসাইন ও মাওলানা আবু দাউদ, সাংগঠক-শিক্ষাবিদ মাওলানা হুমায়ুন কবীর, মুফতি মাসউদুর রহমানসহ অন্যান্য ওলামায়ে কেরাম।

সভা শেষে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে মুফতি শোয়াইব আহমদকে সভাপতি,  মাওলানা মোস্তফা কামালকে সেক্রেটারি,  মুফতি আব্দুল্লাহকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পৌর কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat