×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ১১২ বার পঠিত
মোঃ নাজিম আহম্মেদ (রানা)
জেলা প্রতিনিধি 
গাইবান্ধা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা সদর-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের পৌর পার্কের বিজয় স্তম্ভ চত্বরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সুজন জেলা কমিটির সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে সদর আসনের সাতজন প্রার্থীর মধ্যে চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন—
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী আহসানুল হাবীব সাঈদ,
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী মিহির ঘোষ,
বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ,
এবং জনতার দলের কলম প্রতীকের প্রার্থী শাহেদুর হাসান।
অনুষ্ঠানে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং ভোটারদের কাছে তাদের প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট প্রদানের লক্ষ্যে সাধারণ ভোটারদের শপথ বাক্য পাঠ করানো হয়। পরে উপস্থিত ভোটাররা সদর আসনের বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে প্রশ্ন করেন এবং প্রার্থীরা সেগুলোর উত্তর দেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat