×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ১০৯ বার পঠিত
মোঃ নাজিম আহম্মেদ (রানা)
জেলা প্রতিনিধি 
গাইবান্ধা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়াটি পরিচালিত হয় ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল কামরুল হাসানের দিকনির্দেশনায়।
দুর্গম চরাঞ্চলে নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার প্রস্তুতি হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়। প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি মহড়ায় প্রদর্শন করা হয়।
এ সময় মহড়াটি দেখতে স্থানীয় ভোটার, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat