×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১৮৬ বার পঠিত
এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর–৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে এক বিশাল গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মিছিল পূর্বক এক  সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তব্যের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা রাশেদ আল আমিন শুভ  বলেন, “কোনো প্রপাগান্ডায় কাজ হবে না, নির্বাচন সঠিক সময়েই হবে ইনশাআল্লাহ।” তিনি আরও জানান, জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। জামালপুর ৩ (মেলান্দহ  মাদারগঞ্জ)  আসনের ধানের শীষের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বিপুল ভোটে জয় লাভ করবে বলেও দাবি করেন। 

গণসংযোগ ও মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে ঘিরে নিজেদের অবস্থান তুলে ধরেন। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন ঘিরে এমন কর্মসূচি রাজনৈতিক দলগুলোর মাঠপর্যায়ের তৎপরতা আরও জোরদার হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat