×
সদ্য প্রাপ্ত:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৭
  • ১৮ বার পঠিত
নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জাতীয় সংসদে নদীপথ উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেছেন।
তিনি জানান, আগের ১০ বছরে ৫৭ কোটি টাকার লোকসানের কথা মাথায় রেখে সম্পূর্ণ নতুন ব্যবস্থাপনায় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথে পুনরায় ওয়াটার বাস চালু করা হবে, যা নগরের যানজট কমাতে বড় ভূমিকা রাখবে।
নৌ-দুর্ঘটনা রোধে এক ইঞ্জিনের বদলে দুই ইঞ্জিনবিশিষ্ট লঞ্চ চালাতে মালিকদের উৎসাহিত করার পাশাপাশি অবৈধ ও ফিটনেসবিহীন নৌযান প্রতিরোধে মোবাইল কোর্ট এবং রুট ডিক্লারেশন অব্যাহত রয়েছে।
নদীপথের নাব্যতা রক্ষায় সারাদেশে ১,২০০ কিলোমিটার নদীতে ড্রেজিং চলছে, যা ইতিমধ্যেই সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথকে সচল করেছে এবং ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে ৬১ লাখ ঘনমিটার ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে কর্ণফুলী নদীর সদরঘাট-বাকলিয়ার চর এলাকায় গভীরতা ৮ মিটারে উন্নীত করা হয়েছে।
একই সাথে নদী দখল ও দূষণ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং ঢাকার চারপাশের নদীতে চিহ্নিত ৪২৪টি দূষণের উৎস নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেও হাতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat