×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-০৯-১৩
  • ৩৮ বার পঠিত
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছিলেন, তারা ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে পুনরায় সম্মতি প্রদান করতে পারবেন।

পাশাপাশি যেসব প্রবাসীরা আগে নিবন্ধন করতে পারেননি, তারাও ২০ সেপ্টেম্বরের মধ্যে নতুনভাবে অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে ডাকযোগে ব্যালটে মতামত প্রয়োগের সুযোগ পাবেন।

এছাড়া নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও কারাবন্দী ভোটাররাও নির্দিষ্ট নিয়মে আবেদন করতে পারবেন উল্লেখ করে ইসি জানিয়েছে, প্রবাসে থাকা ও ভোটাধিকার প্রয়োগে অক্ষম নাগরিকদের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখতেই এই প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat