×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৬-০৯-১৪
  • ১৭ বার পঠিত

 প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং জরুরি প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করা গেলে আগামী চার বছরের মধ্যে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ তিনগুণে উন্নীত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশ ফেয়ার’-এর ‘হিউম্যান ক্যাপিটাল ৪.০’ শীর্ষক এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তরুণ সমাজকে আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই সেশনের আয়োজন করা হয়।

বক্তব্যে দেশের বর্তমান প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠনের ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সামনে প্রাতিষ্ঠানিক সংস্কার আনয়নই সবচেয়ে বড় পরীক্ষা। বিগত সময়ে যেসব অবকাঠামোগত কাজ করা হয়েছে, তার একটি বড় অংশই ছিল অর্থনৈতিকভাবে অস্বচ্ছ ও বাহ্যিক প্রদর্শন নির্ভর।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, শিক্ষাব্যবস্থা ও প্রযুক্তিকে হঠাৎ করেই কর্মসংস্থানমুখী করে তোলা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন গভীর কাঠামোগত রূপান্তর।

দক্ষতা বৃদ্ধিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে প্রযুক্তিগত ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

দেশের শিক্ষা ব্যবস্থা, শিল্প-বাণিজ্য খাত এবং সরকারি উদ্যোগের মধ্যে একটি সমন্বিত রূপরেখা তৈরি করে দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিচালনা করতে হবে।

মাতৃভাষায় জ্ঞানচর্চার পাশাপাশি শিক্ষাবিষয়ক গবেষণা এবং মৌলিক গবেষণায় অধিক গুরুত্ব দেওয়ার ওপর আহ্বান জানান তিনি।

উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের হিউম্যান রিসোর্স (HR) প্রধান দুরদানা কবির। তিনি দেশের চলমান শিক্ষাক্রমকে যুগের চাহিদানুযায়ী পরিমার্জন ও আধুনিকায়নের ওপর জোর দেন। একই সাথে শিল্প খাতের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ মেলবন্ধন তৈরি করে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat