×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২০-০৮-১৬
  • ৫৯৮ বার পঠিত

স্বাধীনবাংলা, আর্ন্তজাতিক নিউজঃ

৭২ বছর বয়সে মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ছোট ভাই রবার্ট ট্রাম্প। হোয়াইট হাউস বিভিন্ন গণমাদ্যমকে  এই খবর নিশ্চিত করেছে।

গতকাল শনিবার ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন, "তিনি কেবল আমার ভাই না, তিনি আমার সবচেয়ে ভাল বন্ধুও" মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল যে রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ, তবে তিনি কী ধরণের রোগে ভুগছিলেন তা স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট শুক্রবার বিকেলে নিউইয়র্কের হাসপাতালে তার ভাইকে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন: "তিনি খুব কঠিন সময় কাটাচ্ছেন।" "খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে,আমার প্রিয় ভাই রবার্ট নিরবে নিভৃতে মারা গেছেন। তাঁর স্মৃতি চিরকাল আমার হৃদয়ে বাস করবে।"

"রবার্ট ট্রাম্প ছিলেন খুব দারুণ মানুষ - দৃঢ়, দয়াবান এবং বিশ্বস্ত," তিনি টুইটারে লেখেন, "আমাদের পুরো পরিবার তাকে গভীরভাবে স্মরণ করবে।" ফ্রেড এবং মেরি অ্যান ট্রাম্পের পাঁচ সন্তানের মধ্যে রবার্ট সবচেয়ে ছোট ছিলেন এবং তার ভাই ডোনাল্ডের দু'বছর পরে তাঁর জন্ম হয়েছিল।


রবার্ট ট্রাম্প মূলত ট্রাম্প প্রপার্টি এম্পায়ারের জন্য রিয়েল এস্টেট বিনিয়োগ পরিচালনা করতেন। কর্মজীবনের বেশিরভাগ সময় পরিবারের রিয়েল-এস্টেট ফার্মে ব্যয় করেছেন, সবশেষ তিনি শীর্ষ নির্বাহী হয়েছিলেন। শেষ সময়গুলোয় তিনি নিউইয়র্কে আধা অবসরে ছিলেন।

তিনি সম্প্রতি তাঁর ভাগ্নি মেরি ট্রাম্পের লেখা "হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ম্যান" (কিভাবে আমার পরিবার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষের জন্ম দিয়েছেন) শীর্ষক বইয়ের প্রকাশনা বন্ধে আদালতের শরণাপন্ন হন।

ওই বইটি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। তবে রবার্ট ট্রাম্প বইটির প্রকাশনা বন্ধে ব্যর্থ হন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ছিলেন রবার্ট ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat