নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সার্বিক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সফরের মূল অর্জন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন কূটনৈতিক সাফল্য ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি এই সংবাদ সম্মেলনে সাংবাদিক বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে।