×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-০৯-৩০
  • ৩৬ বার পঠিত
জনি হোসেন, স্টাফ রিপোর্টার, নীলফামারী:

‘কারিগরি শিক্ষা নিন, বদলে যাবে আপনার দিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নীলাচল সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

নীলফামারী টিটিসির অধ্যক্ষ মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন।

সেমিনারে বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি বৈধ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ যেমন বাড়ানো সম্ভব, তেমনি প্রতারণা ও ঝুঁকি এড়িয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করাও সম্ভব।

বক্তারা আরও বলেন, বিদেশগামী কর্মীদের সরকারি ও বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুললে তারা বিদেশের শ্রমবাজারে আরও ভালো কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।

সেমিনারে বিভিন্ন দেশে গমনেচ্ছু ও গমনকারী ১৩০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat