×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ১৫৩ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

  আসামের তামুলপুরে ফের বন্য হাতির তান্ডব। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) ভোরে আকস্মিকভাবে একটি বন্য হাতির দল জনবসতিতে ঢুকে পড়ে। এ সময় হাতির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা তারা মোহন মন্ডলের। গুরুতর আহত হন আরও ২ জন গ্রামবাসী। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন । মৃত তারা মোহন মন্ডল বাড়ির পাশেই দৈনন্দিন কাজে বের হওয়ার সময় হাতির আক্রমণের শিকার হন। হঠাৎ হামলায় তিনি পালানোর সুযোগ ও পাননি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত ২ জনকে তামুলপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরেই ক্ষুদ্ধ জনতার একটি অংশ বন বিভাগের একটি গাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও বনকর্মী মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat