×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ২৩১ বার পঠিত
বঙ্গবন্ধুর পলাতক ৫ খুনির তথ্য দিতে পারলে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ৭ জন ধরাছোঁয়ার বাইরে। পলাতক দুই জনকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র এবং কানাডা সহযোগিতা করছে না। বাকি পাঁচ জনের বিষয়ে সরকারের কাছে কোন তথ্য নেই।
 
তাদের বিষয়ে নাগরিকরা কোন তথ্য দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে বারবার চিঠিও দেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানানোও হয়েছে আমেরিকান দূতাবাসকে। অন্যদিকে কানাডায় পলাতক খুনিকে ফেরাতে বারবার পদক্ষেপ নিলেও দেশটি নানান অজুহাত দেখাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat