×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৬
  • ২১ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে এবার মাঠে নামছে প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা। চাষাঢ়া কেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে প্রথম ধাপে ২২ জন স্বেচ্ছাসেবককে দায়িত্ব দেওয়া হয়েছে। ফুটপাত দখল করে মেলা বা হকার বসানো, সড়কে অবৈধ স্ট্যান্ড এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানজট তৈরি—কোনোটিই বরদাশত করা হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর চাষাঢ়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।

ফুটপাত দখল নয়, অবৈধ স্ট্যান্ড নয়—‘শুধু মুখে নয়, কাজেও প্রমাণ হবে’

এসপি হাবিবুর রহমান বলেন, চাষাঢ়াকে কেন্দ্র করে যানজট নিরসনের কার্যক্রম অল্প পরিসরে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে নগরের যেসব এলাকায় যানজটের সমস্যা রয়েছে, সেসব এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। যানজট নিরসনে যে ঘোষণা দেওয়া হয়েছে, তা শুধু মুখের কথা নয়—কাজের মাধ্যমেও এর প্রমাণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, সড়ক ও ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। ফুটপাত দখল করে মেলা বা হকার বসানো এবং সড়কে অবৈধ স্ট্যান্ড গড়ে তুলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

চাষাঢ়া থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে নগরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat