×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ১৭৯ বার পঠিত
সৌদি আরবের শীর্ষ ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি পাকা হয়ে গেল পিএসজির ব্রাজিল সুপারস্টার নেইমারের। আজ-কালের মধ্যেই তার মেডিক্যাল টেস্ট হওয়ার কথা। মেডিক্যাল টেস্টের আনুষ্ঠানিকতা শেষেই সৌদির বিমানে উঠবেন পিএসজি তারকা। দলবদলের খবরের সবচেয়ে বিশ্বাসযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের সোশ্যাল অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছেন।

ইতালিয়ান এই সাংবাদিক বলেছেন, তিন পক্ষই সমস্ত কাগজপত্র পরীক্ষা করে ঐক্যমতে পৌঁছেছে। শীঘ্রই দুই বছরের চুক্তিতে সাক্ষর করতে যাচ্ছেন নেইমার। এই চুক্তির মেয়াদ হবে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। আল হিলালে নেইমার ১০ নম্বর জার্সি পাচ্ছেন।

এই সপ্তাহের শেষেই আল হিলাল তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবে বলে জানিয়েছেন রোমানো। নেইমারকে পাওয়ার জন্য পিএসজিকে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছে আল হিলাল।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ফরাসি মিডিয়া জানিয়েছে, নেইমারকে বছরে ৮ কোটি ৬৪ লাখ পাউন্ড বেতন দিতে চেয়েছে আল হিলাল। যেখানে ফরাসি লিগের সর্বোচ্চ বেতনধারী ফুটবলার নেইমার পিএসজিতে পেতেন ৪ কোটি ৮৬ লাখ পাউন্ডের মতো।

তবে সৌদি আরবের লিগে আগেই যোগ দেওয়া দুই সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আর করিম বেনজেমার চেয়ে নেইমারকে প্রস্তাবিত বেতন অর্ধেকরও কম! আল নাসরে রোনালদো বছরে বেতন পান ১৭ কোটি ৭১ লাখ পাউন্ড! আর আল ইতিহাদে যোগ দেওয়া ফরাসি সুপারস্টার বেনজেমা পাচ্ছেন বছরে ১৭ কোটি ২৭ লাখ পাউন্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat