×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১০-০৮
  • ৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

যশোরের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে গত পাঁচ দিনে ২৬ লাখ ৬ হাজার ৬৮৫ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ বৃহস্পতিবার বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জব্দকৃত মালামালের বিবরণ

বিজিবি সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত যশোরের বেনাপোল চেকপোস্ট আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল বিওপি এবং হিজলী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন।

এই অভিযানে জব্দ করা উল্লেখযোগ্য মালামাল ও মাদকের মধ্যে রয়েছে—

  • ২০৫ পিস শাড়ি ও ২২ পিস থ্রি-পিস

  • ৫টি বিছানার চাদর ও ৫টি বালিশের কভার

  • ১৬টি কম্বল ও ২ বোতল হরলিক্স

  • ১ কেজি ৫০০ গ্রাম জিরা, ৩ প্যাকেট ফুচকা ও ২ কেজি কিসমিস

  • ১ হাজার ৬৮ প্যাকেট বিস্কুট, ৮৮ পিস কলম ও ১৯০টি চকলেট

  • ১ হাজার ২০টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী ও ২০৪ পিস বিভিন্ন প্রকার ওষুধ

  • ৪৮ বোতল নেশাজাতীয় সিরাপ

জব্দকৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৬ হাজার ৬৮৫ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat