×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১০
  • ৩১ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের গুজরাটের কচ্ছ জেলার খাবদা থানা এলাকায় রিনিউয়েবল এনার্জি পার্কের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। শুক্রবার (৯ অক্টোবর ) ভোরে শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। আহত ২০ জন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাবদা থানার পুলিশ। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে জানিয়েছে, ভোর ৩টা থেকে ৪ টার মধ্যে ঘটে এই দুর্ঘটনা।

ইতিমধ্যেই ঘটনায় যুক্ত ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সূত্রে প্রকাশ, ১৫ জন শ্রমিক ছিলেন ওই ভ্যানে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাবদা থানার পুলিশ, দ্রুত দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় এবং মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ভ্যানটি দুমড়ে মুচড়ে গেছেন। ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রথমবার রিনিউয়েবল এনার্জি পার্ক এলাকায় এমন ঘটনা। যার ফলে এলাকার মানুষ আতংকিত হয়ে পড়েছেন।

কি ভাবে দুর্ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর রাস্তা থেকে পিকআপ ভ্যান সরাতে ক্রেন ব্যবহার করা হয়। ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat