×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ২২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেশন বা হিমায়ন ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ফলে দোকানগুলোর ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, যার ফলে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে। এমনকি কয়েকটি সুপারমার্কেটে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের শীর্ষস্থানীয় সুপারমার্কেট চেইনগুলো এই হামলার শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করে এটিকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছে।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ইন্টারমার্শে এবং এর সহযোগী ব্র্যান্ড নেট্টোর অন্তত ৩০০টি দোকান এই হামলার শিকার হয়েছে। এছাড়া কো-অপারেটিভ ইউ-এর ১০০টির বেশি আউটলেট, ক্যারেফুরের ৮০টি সুপারমার্কেট এবং মোনোপ্রির প্রায় ৫ শতাংশ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ই লেক্লের্কও তাদের বেশ কয়েকটি দোকানে একই রকম সমস্যা হওয়ার কথা জানিয়েছে।

প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, দেশের বড় খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সেন্ট্রালাইজড বা সংযুক্ত রেফ্রিজারেটর ব্যবস্থার ডিজিটাল সিস্টেমে দূর থেকে এই নাশকতা চালানো হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে (ANSSI) দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, এই সাইবার হামলার প্রভাব ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ইউরোপের অন্য কোনো দেশে পড়েছে কি না, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। একই সঙ্গে দেশের অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও সাইবার ঝুঁকির মুখে রয়েছে কি না, তা খতিয়ান করে দেখছেন সাইবার বিশেষজ্ঞরা।

তবে এখন পর্যন্ত এই হামলার নেপথ্যে কারা জড়িত, কীভাবে হ্যাকাররা রেফ্রিজারেশন ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় নিল এবং মোট কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat