×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১১
  • ৬৭ বার পঠিত
মামুন মিঞা, নিজস্ব প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুটি মামলায় বাংলাদেশ পুলিশের সার্জেন্ট তুহিন লস্কর ও তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে প্রায় ৭ কোটি ৬৮ লাখ ২৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণের বিষয়ে ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।

দুদকের অভিযোগ অনুযায়ী, তুহিন লস্করের বিরুদ্ধে ২ কোটি ১৩ লাখ ৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্পদ বিবরণীতে ১ কোটি ৩৬ লাখ ১ হাজার ৯০২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকার ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের বিরুদ্ধে ৫ কোটি ৫৫ লাখ ১৫ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ করেছে দুদক। তাঁর বিরুদ্ধেও সম্পদ বিবরণীতে ২২ লাখ ১৮ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং ব্যক্তিগত ঋণ বাবদ ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯১ টাকার ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে।

মামলার তদারকি কর্মকর্তা ও দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, তুহিন লস্কর ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও চাঁদাবাজির মাধ্যমে বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে মাসোহারা আদায় করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক অনুসন্ধান শেষে তাঁর ও তাঁর স্ত্রীর নামে সম্পদ বিবরণী জারি করা হয়। পরবর্তী সময়ে সম্পদের তথ্য যাচাই-বাছাই করে পৃথক মামলা দায়েরের সুপারিশ করা হয়।

দুদকের অনুসন্ধানে তুহিন লস্করের নামে ঢাকার মিরপুরের বিজয় রাকিন সিটি প্রকল্পে ১ হাজার ৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট ও কার পার্কিংয়ের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া খুলনার বটিয়াঘাটা ও গোপালগঞ্জ সদর এলাকায় জমির মালিকানার তথ্য পাওয়া যায়।

অন্যদিকে তাঁর স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে খুলনার খালিশপুর আবাসিক এলাকায় একটি বহুতল ভবন, ফরিদপুরের কামলাপুরে ইউনাইটেড টাওয়ারে ফ্ল্যাট, হাবেলী গোপালপুরে একটি আবাসিক ভবনে ফ্ল্যাট এবং গোপালগঞ্জ সদর উপজেলার খাটরা মৌজায় জমি ও পাঁচতলা ভবনের তথ্য পেয়েছে দুদক।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ অনুসন্ধানকালে আদালতের মাধ্যমে তুহিন লস্কর ও তাঁর স্ত্রীর নামে থাকা স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

জানা গেছে, তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরিজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন।

দুদকের দায়ের করা মামলা দুটিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, এসব অভিযোগ দুদকের এজাহার ও অনুসন্ধানসংক্রান্ত তথ্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের নির্দোষ হিসেবে বিবেচনা করার আইনগত অধিকার রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat