×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৬-১০-১৪
  • ২৩ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের বিহারের মাঝগঙ্গায় নৌকাডুবিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও নাবালক। মঙ্গলবার (১৩ অক্টোবর ) রাতে বিহারের বৈশালী রাঘোপুর এলাকার ঘটনা।

জানা গেছে, নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন এবং তাঁরা সবাই একটি নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ রাত সাড়ে ৮টায় মাঝপথে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কাজ চলছে।

প্রশাসন পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। পুলিশ সূত্রে প্রকাশ, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু ও নাবালক। ত্রাণ ও উদ্ধার কাজ চালানোর জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

এখনও পর্যন্ত মৃত ৯ জনের পরিচয় জানিয়েছে পুলিশ। তাঁরা প্রত্যেকেই নাবালক - নাবালিকা। তাদের নাম- পিংকি কুমারী, অংকিতা কুমারী, সুনীতা কুমারী, আরিয়ান কুমার, আলিশা কুমারী, শিকি কুমারী, ভোনু কুমারী, মীরা কুমারী এবং নমন কুমার। সকলেই রামপুর শ্যামচাঁদ গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat