×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ২২৮ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল এলাকায় জড়ো হওয়া জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। 

সাঈদীর মরদেহ পিরোজপুর নিয়ে যেতে চাইলে সেখানে বাধা দেন দলটির নেতাকর্মীরা।এতে মঙ্গলবার ভোর সোয়া ৫টার পর এ সংঘর্ষ শুরু হয়। 

সোমবার দিবাগত রাত ৩টা থেকে কয়েক দফা চেষ্টা করেও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি হাসপাতাল থেকে বের করা যায়নি। 

রাতভর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে রাখেন সাঈদীর ভক্তরা। তাদের দাবি ছিল, ঢাকায় সাঈদীর জানাজার নামাজ পড়ার অনুমতি দেওয়ার জন্য। কিন্তু পুলিশ তাদের অনুমতি না দিয়ে মরদেহ পিরোজপুর নিয়ে যাওয়ার অনুরোধ করে। কিন্তু জামায়াত নেতাকর্মীরা বাধা দেওয়ায় হাসপাতাল থেকে বের হতে পারেনি সাঈদীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি।

অবশেষে ভোর ৫টার দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রবেশ করে পুলিশ। এ সময় সাঈদীর ভক্তদের পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। ভোর সাড়ে ৫টার দিকে বিএসএমএমইউ প্রাঙ্গণ দখলে নেয় পুলিশ।  

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat