×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৭
  • ২৭ বার পঠিত
মুহাম্মদ জুবাইর, টেকনাফ (কক্সবাজার):

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ওসি সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহের শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, ওই ঘটনার পর মরদেহটি ভেসে বাংলাদেশের জলসীমায় চলে আসতে পারে। তবে নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat