×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-১২-২২
  • ২৩৭ বার পঠিত
মো:খালেদ সাইফুল্লাহ ,কমলগঞ্জ থেকেঃ
লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে ৩ টি মূল্যবান  সেগুন গাছ কেটে নিয়ে গেছে স্হানীয় চোর চক্র। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন থেকে  বুধবার গভীর রাতে স্হানীয় সংঘবদ্ধ চোর চক্র ৩ টি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় লাউয়াছড়া বন বিট অফিসের সংলগ্ন ৩ টি কাটা মূল্যবান সেগুন গাছের মোথা । কাটা গাছ গুলোর মোথা প্রায় ৪ ফুট গোলাকার ও ৭০ ফিট উচ্চতার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা বলে জানা যায়। বিশ্বস্ত সূত্রে আরো  জানা যায় লাউয়াছড়ার বন প্রহরী ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ(সিপিজি) দিনের বেলায়  বন পাহাড়া না দিয়ে  লাউয়াছড়ায় গাইডিং সার্ভিস নিয়ে ব্যস্ত থাকেন সেই সুযোগে  স্হানীয় চোর চক্র দিনের বেলায় বনের ভিতর ডুকে গাছের সাইজ দেখে ও রাতের বেলায় সুযোগ বুঝে গাছ পাচার করে। অভিযোগ উঠেছে স্হানীয় সংঘবদ্ধ চোর চক্রের সাথে বন বিভাগের কিছু অসাধু বন প্রহরী ও সিপিজি সম্পৃক্ত রয়েছেন। এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের  সহকারী বিভাগীয় কর্মকর্তা  জামিল মোহাম্মদ খান বলেন গাছ কাটার বিষয়টি লাউয়াছড়া বন বিট কর্মকর্তা জানার পর সংঘবদ্ধ চোর চক্রকে রাতেই ধাওয়া দেওয়া হয়, সেই সময়ে কিছু গাছের খন্ড ও পরিবহন ট্রলি জব্দ করা হয়েছে পাশাপাশি  তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্হা নেওয়া হবে বলে জানান। স্হানীয় চোর চক্র  বন বিভাগ আসার আগেই  অধিকাংশ সেগুন গাছের খন্ড নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat