×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৯
  • ৫৯ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

দেশের বহুল আলোচিত তিনটি হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি। মামলাগুলো হলো নারায়ণগঞ্জের সাত খুন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলা।

নির্ধারিত সূচি অনুযায়ী, নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি আগামী ১৭ নভেম্বর, আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি ২৪ নভেম্বর এবং মেজর সিনহা হত্যা মামলার শুনানি ১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারিক আদালত ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। পরে ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। দীর্ঘদিন ধরে মামলাটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে, ২০১৯ সালে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট বহাল রাখেন।

এ ছাড়া ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় করা মামলায় ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট দুই আসামির মৃত্যুদণ্ড এবং অন্য ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন।

আলোচিত এই তিন মামলার আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাষ্ট্রপক্ষ উদ্যোগ নিয়েছে। নির্ধারিত তারিখে শুনানি শুরু হলে মামলাগুলোর পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat