×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১৬৬ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল স্টাফ রিপোর্টার নওগাঁঃ 

নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের চাপায় কারারক্ষী পলাশ আলী (৩৫) নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কর্মরত ছিলেন। তিনি মোটরসাইকেলে করে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে তার মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনার খবর কারাগার কর্তৃপক্ষ ও নিহতের পরিবারকে জানানো হয়েছে। ঘাতক বাস চালক ও বাস শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat