×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২০
  • ৫৭ বার পঠিত
শাহিদুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডানকিনি এলাকায় ফরহাদ হোসেনের বাসা থেকে রাসেল (২৫) নামের এক যুবকের পচাগলা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার শামীম মিয়ার ছেলে। তিনি ডানকিনি এলাকায় ফরহাদের বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। ধারণা করা হচ্ছে, উদ্ধারের অন্তত ৫ দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ডানকিনি এলাকার ফরহাদের ওই ভাড়া ঘরটি বেশ কয়েকদিন ধরে ভেতর থেকে বন্ধ ছিল। আজ মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬) ঘরটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে আশেপাশের লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয় বাসিন্দারা জানালার ফাঁক দিয়ে রাসেলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং রাসেলের বিকৃত ও পচাগলা মরদেহটি উদ্ধার করেন।

আজ সকালে পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রাসেলের মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘর থেকে একটি মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat