×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২০
  • ২৩ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বোস কেবিনে চায়ের কাপে চুমুক, এরপর শতবর্ষী আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন—এভাবেই নগরীর ঐতিহ্য ও ধর্মীয় উৎসবের সঙ্গে পরিচিত হলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে স্ত্রী ডিয়ানি ক্রিস্টেনসেনকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ শহরে আসেন মার্কিন রাষ্ট্রদূত। প্রথমে ঐতিহ্যবাহী বোস কেবিনে চা পান ও আড্ডায় সময় কাটান তাঁরা। পরে আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পূজামণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা ও আয়োজকদের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশে এটিই তাঁর প্রথম দুর্গাপূজা। এমন একটি মণ্ডপে আসতে চেয়েছিলেন, যেখানে আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি।

রাষ্ট্রদূতের সফরকে ঘিরে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশনা এবং মণ্ডপের ইতিহাস ও কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ পূজা উদ্‌যাপন কমিটির নেতারা।

নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত পরে সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন। সেখানে জামদানি পল্লী ঘুরে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কেও ধারণা নেন তিনি।

কূটনৈতিক সফরের এই আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের ঐতিহাসিক স্থাপনা, স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতির চিত্র আন্তর্জাতিক প্রতিনিধির সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat