×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২২
  • ২৫ বার পঠিত
মোঃ কবির হোসেন, স্টাফ রিপোর্টার:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে সরকারিভাবে নিবন্ধিত ৩ হাজার ১৫০ জন জেলের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় বড়মানিকা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সরকারি বরাদ্দের আওতায় প্রত্যেক নিবন্ধিত জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নিবন্ধিত জেলেরা এ সহায়তা পান।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এনামুল হক, বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্যসচিব এবং বড়মানিকা পশ্চিম শাখা বিএনপির আহ্বায়ক মোঃ শিহাব উদ্দিন হাওলাদার, বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোঃ রফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ কালিমুল্লাহ এবং বড়মানিকা ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা।

সরকারের এ সহায়তা জেলেদের জীবিকা নির্বাহে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বরাদ্দকৃত চাল প্রকৃত উপকারভোগীদের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat