×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ১৫১ বার পঠিত
জোবায়দুর রহমান জুয়েল, গাইবান্ধা
ঢাকায় ‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে। গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। 
শুক্রবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন।
সংগঠনের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা ও সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দীপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, পরিবেশ আন্দোলনের নেতা ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, আয়োজক সংগঠনের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাম্যবাদী আন্দোলনের মঞ্জুর আলম মিঠু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, জেলা শাখার সাধারণ সম্পাদক রজতকানিত্ম বর্মন, বাসদ-মার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আলী প্রামাণিক, অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী সাগর, সমাজকর্মী মনির হোসেন সুইট, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, সুচিত্রা মুরমু তৃষ্ণা, শ্যামবালা প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে, তা সভ্যজগতকে হার মানিয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় গাইবান্ধা থেকেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat