×
  • প্রকাশিত : ২০২৬-১০-২৯
  • ৪২ বার পঠিত
শাজাহান আহমেদ আসিফ, নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্রমিক নেতা সাইফুল ইসলাম সরকার এবং তাঁর ছোট ভাই রিপন সরকার হত্যার বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি, নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বৃহস্পতিবার শহীদ সাইফুল ইসলাম সরকার ও রিপন সরকারের ২০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, সাইফুল ইসলামের বিচার কেন হতে পারবে না? প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব, প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলব। কীভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি পুনর্বহাল করে বিচার নিশ্চিত করা যায়, সে উদ্যোগ নেওয়া হবে।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রকাশ্য দিবালোকে সাইফুল ইসলাম সরকার ও তাঁর ছোট ভাই রিপন সরকারকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিগত ১৭ বছরে রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ডের বিচার বাধাগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

সাইফুল ইসলাম সরকারের রাজনৈতিক ভূমিকা স্মরণ করে খোকন বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তাঁর নির্বাচনের সময় জীবন বাজি রেখে পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর সেই অবদানের জন্য তিনি চিরঋণী থাকবেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে খায়রুল কবির খোকন আরও বলেন, বিগত সময়ে দেশে ভোটাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও বাক্‌স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে। রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গুম ও হত্যার অভিযোগ তুলে এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

হাজীপুর মৌলভীপাড়ায় নরসিংদী সদর থানা শ্রমিক দলের আঞ্চলিক কার্যালয় সংলগ্ন স্থানে শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের আয়োজনে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা ও নরসিংদী সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মহালম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে সাইফুল ইসলাম সরকার ও রিপন সরকারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat