×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ১৯ বার পঠিত
রাজশাহী ব্যুরো:

ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও তরুণীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কথিত সাংবাদিক মামুনুর রহমান কাচুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে মহানগরীর আলুপট্টি মোড় এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কাচু নগরীর আমবাগান এলাকার মৃত মোজাফফরের ছেলে।

পুলিশ জানায়, মাহবুবা খাতুন নীলা নামের এক ভুক্তভোগী নারীর গোপন ভিডিও ধারণ করে ‘এখনই সময়’ নামের ফেসবুক আইডি থেকে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল কাচু। ভয়ে ভুক্তভোগী আংশিক টাকা দিলেও পরে আবারও চাঁদা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী গত ৪ জুন বোয়ালিয়া মডেল থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫ ধারাসহ দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬, ৫০০ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং- ৭।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, ডিজিটাল প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাচু দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে ফেসবুকে বিভিন্ন সম্মানিত ব্যক্তি ও রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডলফিন ক্লিনিকে হামলা-ভাঙচুরসহ ১৫-১৬টি মামলা রয়েছে। এর আগেও সাইবার আইনে গ্রেপ্তার হয়ে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিল সে।

এদিকে এই ব্ল্যাকমেইলারকে গ্রেপ্তার করায় রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat