×
সদ্য প্রাপ্ত:
তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
  • প্রকাশিত : ২০২৬-১০-৩১
  • ১৯ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪ হাজার ৫৪০ পিস ইয়াবা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জেলা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী, ৫৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১৫ জন, নিয়মিত মামলার ৭ জন আসামি, অন্যান্য ধারায় ৭ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ২ জন রয়েছেন।

থানাভিত্তিক অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা থেকে ১০ জন, ফতুল্লা মডেল থানা থেকে ২২ জন, সিদ্ধিরগঞ্জ থানা থেকে ২১ জন, বন্দর থানা থেকে ১১ জন, সোনারগাঁও থানা থেকে ১৯ জন, রূপগঞ্জ থানা থেকে ৬ জন এবং আড়াইহাজার থানা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে সবচেয়ে বেশি মাদক উদ্ধার হয়েছে সোনারগাঁও থানা এলাকায়। সেখানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ও এক বোতল বিদেশি মদসহ চারজনকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এছাড়া ফতুল্লায় ১০ পিস এবং সিদ্ধিরগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের দাবি, মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat